তাবলীগের মাগরিব বাদ বয়ান করার নিয়ম
ভাই ও দোস্ত বোজর্গ আল্লাহ পাকের এহছান ফজল ও করম, আমরা বিভিন্ন গোত্রের লোক একত্রিত হয়ে মাগরিবের ফরজ নামাজ আদায় করেছি এবং তার পর দ্বীনের এক ফিকির নিয়ে বসতে পেরেছি, তার জন্য আমরা আল্লাহর শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।আল্লাহ তায়ালা কোরআন পাকে এরশাদ করেন (লায়িন শাকার তুম লা-আজিদান্নাকুম, ওয়ালায়িন কাফার তুম ইনøা আজাবি লা-শাদীদ)। আমার নেয়ামত পেয়ে যে নেয়ামতের শোকর গুজারী করে আমি তার নেয়ামত বাড়িয়ে দেই এবং যে নেয়ামতের অস্বীকার কওে আমি তার নেয়ামত ছিনিয়ে নেই ও আজাবে গ্রেপ্তার করি।
সমগ্র মানব জাতির সুখ শান্তি সফলতা কামিয়াবী আল্লাহ তা’আলা একমাত্র দ্বীনের মধ্যে রেখেছেন। দ্বীন জিন্দেগীতে তখনই প্রতিষ্ঠিত হবে যখন তার জন্য মেহনত করা হবে। সুতরাং যে কেহ খাছ নিয়তে নিজের জান মাল, সময় নিয়েক আল্লাহর রাস্তায় বের হয়ে ছহী তরিকায় মেহনত করবে ইনশাআল্লাহ অতি সহজেই তার মধ্যে পূরা দ্বীনের উপর চলার যোগ্যতা পয়দা হবে। দ্বীন আল্লাহর নিকট বড়ই মাহবুব। দ্বীন দুনিয়ার বুকে দাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। দাওয়াত হচ্ছে ঈমানের মেহনত। হযরত ইছা (আঃ)-এর পরে ছয়শত বৎসরের উর্দ্ধে দাওয়াতের কাজ না থাকার কারণে বাইতুল্লহর ঘওে ৩৬০ টি মূর্তি উঠেছিল, আবার তারাই ঈমান আনার পর মূর্ত্তিগুলো বের কওে দিয়েছিল।
আল্লাহ পাক কোরআনে বলেছেন “দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ”। দুনিয়ার জীবন হল কামাইয়ের জায়গা আর আখিরাত হল ভোগের জায়গা। কামাইয়ের জায়গা হল মানুষ যেখানে কষ্ট করে। কৃষি, চাকুরী, ব্যবসা হল কামাইয়ের জায়গা। আর ঘর বাড়ী হল ভোগের জায়গা। এখন কামাইয়ের জাযগায় যদি কেউ কষ্ট না করে ভোগ বিলাসে মত্ত থাকে তাহলে বাড়ি ফিরে সে কিছুই ভোগ করতে পারবে না। ঠিক তেমনি দুনিয়া হল মুমীনের জায়গা। যে দুনিয়াতে কষ্ট করে ঈমান আমল বানাবে, সে মহা আনন্দে আখিরাতের বাড়ি ফিরে মনে যা চায় তাই সে ভোগ করবে। আর দুনিয়াতে যে কামাই না করে, কেবল ভোগের চিন্তা করবে, আরাম আয়েশের চিন্তা করবে, তাবে আসল বাড়ি আখিরাতে খালি হাতে ফিরে কেবল কষ্টই ভোগ করতে হবে।
আল্লাহপাক মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আর আল্লাহপাক ১৭,৯৯৯ মাখলুক সৃষ্টি করেছেন পত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের খেদমতের জন্য আর মানুষকে ঐশ্বর্য্য ও সম্পদের মধ্যে শান্তি, কামিয়াবী সফলতা রাখেন নাই। শান্তি, কামিয়াবী সফলতা রেখেছেন ঈমান ও আমলের মধ্যে। যে ৫টি বস্তুর জন্য মানুষ সব সময় আকাংখিত, এই ৫টি জিনিস আল্লাহপাকের কুদরতি হাতে, যা আল্লাহ পূরণ করবেন কালকিয়ামতে। মানুষ শত চেষ্টা করলেও তা হাছিল করতে পারবে না। এই বস্তু হইল ঃ
(১) অনন্ত জীবন (২) অনন্ত যৌবন (৩) কোমল শয্যা সুরম্য বিশিষ্ট বাড়ি (৪) খাদ্য সামগ্রী (৫) সুন্দর সুন্দর নারী।