তাবলীগের তালিমের আদব, তালিম শোনার আদব, বসার আদব
তালিম কত প্রকার ও কি কি ?তালিম ৪ প্রকার ঃ (১) কেতাবী তালিম , (২) কোরানী তালিম , (৩) ৬ গুণের আলোচনা , (৪) ফরজিয়াতের আলোচনা।
তালিমের উদ্দেশ্য ঃ কেতাবী তালিমের ফাজায়েলের বর্ণনা দ্বারা দিলে দ¦ীনি এলেমের ও আমলের ছহী তলব বা খাহেশ পয়দা করা।
তালিমের লাভ ঃ (১) তালিমের দ্বারা এলেম আসে, এলেমের দ্বারা আমল সুন্দও হয়, (২) তালিমের দ্বারা আল্লাহপার দুনিয়া ও আখেরাতের ইজ্জতের সঙ্গে পালেন, (৩) তালিমের দ্বারা আসমানি নুর হাসিল হয়, (৪) তালিমের দ্বারা দিলের জাহিলিয়াত ও অজ্ঞতা দুরহ য়, (৫) তালিমের দ্বারা অহির বরকত পাওয়া যায়, (৬) আল্লাহ পাকের খাশ রহমত নাজিল হয়, (৭) তালিমের মজলিসকে ফেরেস্তারা চতুর্দিকে বেষ্টন করে রাখে, (৮) তালিমের মজলিসকে আসমান বাসীরা ঐরূপ উজ্জল দেখেন যেরূপ দুনিয়া বাসীরা আসমানের তারকা রাশিকে ঝলমল করতে দেখেন।
হাসিল করার তরীকা
বসবার আদব ঃ- (১) সুন্নত তরিকায় বসা, (২) গোলাকারে গায় গায় মিলে বসা, (৩) মোজাহাদার সঙ্গে বসা, (৪) জরুরত দাবাইয়া বসা।
শুনিবার আদব ঃ- (১) দিলের কানে শুনি, (২) আমলের নিয়তে শুনি, (৩) অন্যের নিকট পৌছানোর নিয়তে শুনি, (৪) মোতাকাল্লেমের দিকে তাকাইয়া শুনি।
আল্লাহপাকের নাম শুনিলে জাল্লাজালা লুহু, হুজুরের নাম শুনলে (সঃ) বলি, নবী ও ফেরেস্তাদের নাম শুনলে (আঃ) বলি। সাহাবীদের নাম শুনলে (রাঃ) আনহু বলি এবং মেয়ে সাহাবীদের নাম শুনলে (রাঃ) আনহা বলি। বোজরগানের নাম শুনলে (রঃ) বলি।